Crying Glowing Sun

অফুরান সম্ভাবনার নাম ‘মোরেঞ্জ’

Posted by: M A Hossain Tonu on: June 9, 2008

অফিস আর বাসার মধ্যে ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে উঠেছিলো আসিফ রহমান। অনেক চেষ্টায় ছুটি মিলল ৩ দিনের। দীর্ঘ দিনের পরিকল্পনা অবশেষে বাস্তব হতে যাচ্ছে। ৫ বন্ধু মিলে দে ছুট কক্সবাজারের পথে।

যখন ওদের বাহন কক্সবাজার ছুঁই ছুঁই করছে তখনই বেজে উঠল মোবাইল। মোবাইলের পর্দায় ‘বস’ লেখা দেখেই আঁতকে উঠল আসিফ। একরাশ আশঙ্কা মনে, তবু বুকে সাহস নিয়ে মোবাইলে সবুজ বাটন চাপা মাত্র ওপার থেকে ভেসে এলো, “বায়ারকে যে আজকেই একটা কোটেশান দিতে হয়। এক্ষণই একটু অফিসে এসে সেগুলো পাঠিয়ে যাও প্লিজ।”

এরকম পরিস্থিতিতে অনেকের মাথায় বাজ ভেঙ্গে পড়লেও হাফ ছেড়ে বাঁচল আসিফ। বসকে বলল, “দুই মিনিটের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি।” বস কিছু না বুঝেই ফোনটি রেখে দিলেন। বসের ফোন রেখেই আসিফ মোবাইলের মাধ্যমেই প্রবেশ করল অফিসের কম্পিউটারে। নিজের ফোল্ডার থেকে কোটেশনটি ইমেইল করে পাঠিয়ে দিলেন সেই বায়ারের কাছে। এর পর হৈ হৈ করতে করতে সোজা কক্সবাজার।

এতটুকু এসে অনেকে ‘সায়েন্স ফিকশন’ পড়ছেন ভাবলেও আসলে এই ঘটনার পুরোটাই বাস্তব। এই বাস্তবতার নাম ‘মোরেঞ্জ’ (Morange)|

শব্দটি নতুন। এর সুবিধাগুলো আরও নতুন। কাজ করবে মোবাইল ফোনে আর কম্পিউটারে। বলা যায়, একটি মোরেঞ্জ এর সুবিধাযুক্ত মোবাইল সেট আপনার হাতে থাকা মানে আপনি বিশ্বের সবচেয়ে আধুনিক এবং সুবিধাভোগী মানুষ। মোরেঞ্জকে আইফোনের চেয়েও বেশি সুবিধাযুক্ত বলে মনে করা হচ্ছে।

কী এই মোরেঞ্জ?
মোরেঞ্জ হচ্ছে মোবাইলের একটি বিশেষ অ্যাপ্লিকেশন সফটঅয়্যার যা অধিকাংশ জাভা সমর্থিত সেটে কাজ করে। এই সুবিধা পেতে বিশেষ কোন ডিভাইস স্থাপনের প্রয়োজন নেই। ইন্টারনেট থেকে ডাউনলোড করে সফটঅয়্যারটি মোবাইল ফোন ও কম্পিউটারে ইনস্টল করতে হবে।

মোরেঞ্জ সেবাদানকারী প্রতিষ্ঠানের দেওয়া ইউজার নেইম ও গোপন নম্বর ব্যবহার করে এবং মোবাইল নেটওয়ার্কের আওতায় থেকেই মোরেঞ্জের যাবতীয় সুবিধা পাওয়া সম্ভব।

এতে জুড়ে দেওয়া আধুনিক যোগাযোগ পদ্ধতি ও সুবিধাগুলো অবাক করার মতো। এর মধ্যে রয়েছে ইমেইল, নিজের কম্পিউটারে সংযুক্ত হওয়ার জন্য রিমোট ডেস্কটপ, দূরে বসেই ক্যামেরা নিয়ন্ত্রণ, ব্লগিং, ফ্রেন্ড সার্চিংসহ আধুনিক সব সুবিধা।

রিমোট ডেস্কটপ
এটি মোরেঞ্জ ব্যবহার করে পাওয়া জরুরী এবং মজার একটি সুবিধা। মোরেঞ্জের রিমোট ডেক্সটপ সুবিধা ব্যবহার করে মোবাইল ফোন দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন বাসা কিংবা অফিসের ব্যাক্তিগত কম্পিউটারটি। যে কোন জায়গায় অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমেই কম্পিউটারে ফাইল আদান প্রদান, ইমেইল চালাচালি, অ্যাড্রেসবুক, ছবি শেয়ারিংসহ আরও অনেক সুবিধা পাওয়া সম্ভব মোরেঞ্জ ব্যবহার করে।

পুশ মেইল
মোরেঞ্জ সুবিধা যুক্ত থাকলে কম্পিউটারে আউটলুক কিংবা ইউডোরায় যেভাবে ইমেইল পাওয়া যায় ঠিক তেমনভাবেই ইমেইলগুলো সময়মতো এসে হাজির হবে আপনার মোবাইলে। এটি ‘পপ-থ্রি’ সেবাও সমর্থন করে। সর্বোচ্চ ৫ মেগাবাইট আকারের অ্যাটাচমেন্ট ফাইলও পাঠানো যাবে ইমেইলে। পার্সোনাল মেইল সার্ভারের সঙ্গে যুক্ত হতে সক্ষম এটি। মজার ব্যাপার হচ্ছে, এ সব সুবিধা পেতে মোবাইল পরিসেবা প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে না অতিরিক্ত কোন অর্থও।

দূরে বসেই ঘরের খবর
মোরেঞ্জ আইপি ক্যামেরা, ওয়াইফাই ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা সমর্থন করে। ইন্টারনেটে সংযুক্ত থেকে আর মোরেঞ্জের সেবা নিয়ে দেশে কিংবা দেশের বাইরে বসেই দেখতে পাবেন ঘরে বা প্রতিষ্ঠানে স্থাপিত ক্যামেরার সামনে ঘটে যাওয়া সব কিছু।

পুশ আরএসএস
পুশ আরএসএস সুবিধা এর ব্যবহারবিধিকে আরও সহজ করে দিয়েছে। এই সুবিধায় স্বয়ংক্রিয়ভাবেই মোবাইলে পৌছে যাবে সর্বশেষ সংবাদ, স্টক এক্সচেঞ্জের খবরাখবর। পাবেন বিনোদন, পছন্দের ওয়েবসাইট, ইত্যাদি সব কিছু। মোরেঞ্জের পুশ আরএসএস সুবিধা প্রচলিত সব ধরনের আরএসএস সংস্করণ এবং প্রটোকলকে সমর্থন করে।

পিআইএম সিনক্রোনাইজেশন
হঠাৎ করেই একটি ঠিকানা জরুরী হয়ে পড়লো। কিন্তু সেটা আছে আপনার কম্পিউটারে। যেখানেই থাকুন না কেন মোরেঞ্জ সুবিধা কম্পিউটারের অ্যাড্রেস বুক, ক্যালেন্ডার, আউটলুক এক্সপ্রেসে থাকা প্রভৃতি তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে নিয়ে আসবে। অর্থ্যাৎ মোরেঞ্জ সুবিধা সম্বলিত মোবাইল আপনার হাতে থাকা মানে আপনার ব্যাক্তিগত কম্পিউটারই আপনার হাতে থাকা।

মোরেঞ্জ কীভাবে কাজ করে
ব্যবহারকারীদের মধ্যস’তাকারী হিসেবে মূলত মোরেঞ্জ কাজ করে, যা তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি সেবা হিসেবে পরিচিত। এতে ব্যবহার করা হয় মোরেঞ্জ এন্টারপ্রাইজ (Morange Enterprise) নামের একটি বিশেষ সার্ভার যা ইন্টারনেটের সঙ্গে সরাসরি সংযুক্ত। মোবাইল ফোন মোরেঞ্জ সার্ভারের সঙ্গে যুক্ত হয় জিপিআরএস কিংবা এজ ইন্টারনেট সংযোগের মাধ্যমে। যখন একটি মোবাইল ফোন থেকে ব্যবহারকারীর নাম ও গোপন নম্বর দিয়ে লগইন করা হয় তখন তা সরাসরি যুক্ত হয় মোরেঞ্জ সার্ভারে। একইভাবে কোন কম্পিউটার থেকেও যখন লগইন করা হয় তখনও তা সরাসরি যুক্ত হয় ওই একই সার্ভারের সঙ্গে। যেমনটি বিভিন্ন চ্যাটিং সার্ভারের ক্ষেত্রে ঘটে থাকে। এভাবে মোরেঞ্জ সার্ভারের মাধ্যমে কম্পিউটার ও মোবাইল সংযুক্ত হয়।

মোরেঞ্জ সার্ভার জিপিআরএস, এজ, থ্রিজি, ওয়াইফাই, সিডিএমএ, ওয়্যারলেস ইত্যাদি সংযোগ সমর্থন করে।

মোরেঞ্জ সমর্থিত মোবাইল সেট
জাভা (Java- J2ME MIDP2.0) সমর্থক এবং ইন্টারনেট সংযোগ সুবিধাযুক্ত সেটগুলোর মাধ্যমেই মোরেঞ্জ সুবিধা পাওয়া যাবে। নিচে মোরেঞ্জ সুবিধা নেওয়া সম্ভব এমন কয়েকটি পরীক্ষিত মোবাইল সেটের মডেল উল্লেখ করা হলো।

Nokia

Nokia 3250, Nokia N70

Sony Ericssion

Sony Ericssion M600i, Sony Ericssion P900i, Sony Ericssion P990i, Sony Ericssion W800i,

Motorolla

Motorolla V3X, Motorolla E680i, Motorolla a1200, Motorolla A1000

Smart Phone

Dopod 838, Dpod 900, O2 Atom, O2 Mini

কোথায় পাবেন মোরেঞ্জ
এবার দ্বিতীয় ধাপ। মোরেঞ্জ সুবিধার জন্য প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রবেশ করতে হবে morange.bdnews24.com সাইটে। এখানে রেজিস্ট্রেশন করে পাওয়া যাবে ব্যবহারকারীর নাম (ইউজার নেম) ও গোপন নম্বর (পাসওয়ার্ড)। রেজিস্ট্রেশন করার পর মোরেঞ্জের দুইটি সফটঅয়্যার ডাউনলোড করতে হবে। একটি মোবাইলের জন্য এবং অন্যটি কম্পিউটারের জন্য। সফটওয়্যার দুটি ডাউনলোড করে মোবাইলে এবং কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে।

কীভাবে ব্যবহার করবেন
মোবাইলে এটি ইনস্টল করার পর ‘Morange’ নামে আলাদা একটি আইকন তৈরি হবে। এই আইকনটিতে ক্লিক করুন। এরই মধ্যে যদি রেজিস্টেশন করে থাকেন তবে ‘Log in’ অপশনে যেয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিন। ‘মোরেঞ্জ নেটওয়ার্কে সংযুক্ত হয়ে তথ্য আদানপ্রদান করতে চাচ্ছে, অনুমতি দেবেন কি না?’ এ ধরনের একটি বার্তা আসবে। Yes নির্বাচন করুন। তারপর মোবাইলটিকে ইন্টারনেটে সংযুক্ত করার অপশন আসবে। এবার ইন্টারনেটে সংযুক্ত হোন। এভাবে মোরেঞ্জের সঙ্গে যুক্ত হলেই পাওয়া যাবে মোরেঞ্জের সব সুবিধা।

ব্যক্তিগত কম্পিউটারটিকে মোরেঞ্জ সুবিধায় মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইলে কম্পিউটারেও মোরেঞ্জ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এবং কম্পিউটারটিকেও রেজিস্ট্রি করা ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন অবস্থায় রাখতে হবে। এছাড়াও ‘ফাইলস ফাংশন’ মেন্যু থেকে Allow Remote File Access অপশনটি অন করে দিতে হবে।

যাদের মোবাইল ফোন নেই
যাদের মোরেঞ্জ যুক্ত মোবাইল ফোন নেই তারা কম্পিউটারের মাধ্যমেও এর অনেক সুবিধা ভোগ করতে পারবেন। কম্পিউটারের জন্য ডাউনলোড করা সফটওয়্যারটি ইনস্টল করলেই হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর মেসেঞ্জারের মতো একটি অ্যাপ্লিকেশন আসবে যেখানে ইউজার নেম ও পাসওয়ার্ড বসিয়ে প্রথমে লগ ইন করতে হবে । লগ ইন অবস’ায় মোরেঞ্জ উইন্ডোতে প্রবেশ করলে একটি কন্ট্রোল প্যানেল উইজার্ড আসবে। এখান থেকেও নিয়ন্ত্রণ করা যাবে ইমেইল অ্যাকাউন্ট, চ্যাট অ্যাকাউন্ট, আরএসএস, ফ্রেন্ডলিস্ট ইত্যাদি।

কম্পিউটারে ইনস্টল করা মোরেঞ্জ থেকে ফোন করার সুবিধাও পাওয়া যাবে। মোরেঞ্জে দেয়া আছে একটি ফোন ডায়ালিং অপশন যার মাধ্যমে কম্পিউটার থেকেই মোবাইল ও ল্যান্ড ফোনে কল করা যাবে। ট্রায়াল ভার্সনে একবার ফ্রি কল করারও সুযোগ আছে।

চ্যাটিং
চ্যাটিং এর জন্য মোরেঞ্জ যে কোন ইমেইল একাউন্ট সমর্থন করে। অর্থ্যাৎ এমএসএন, ইয়াহু মেসেঞ্জার, গুগলটক, আইসিকিউ, এওএলসহ সব ধরনের চ্যাটিং সুবিধাই পাওয়া যাবে এক মোরেঞ্জের মাধ্যমেই।

বন্ধুত্বের সেতুবন্ধন
ইতিমধ্যে ফেস বুকের মতো সাইটগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কেবল কমিউনিটি সুবিধার জন্য। এভাবে মোরেঞ্জ নেটওয়ার্কে যুক্ত থাকা দেশ-বিদেশে বিভিন্ন মোরেঞ্জ ইউজারদের মধ্যেও একটি কমিউনিটি গড়ে তোলার সুযোগ রয়েছে। আর এজন্য কম্পিউটারের সামনে বসার কোন প্রয়োজন নেই। মোরেঞ্জ সুবিধা সংবলিত মোবাইল সেট নিয়েই পাওয়া যাবে এই সুবিধা। ছবিসহ নিজের প্রোফাইল তৈরি করে রাখলে অন্যরাও আপনাকে খুঁজে পাবেন।

নিউজ এবং ব্লগ
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম, সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর তাৎক্ষণিকভাবে পড়ার সুযোগ পাবেন এই মোরেঞ্জ সুবিধার মাধ্যমে। শুধু তাই নয় এখানে ব্লগিং করার সুবিধাও রয়েছে।

ভার্চুয়াল স্টোরেজ
মোরেঞ্জের প্রত্যেক ব্যবহারকারী পাবেন ১০০ (ট্রায়াল ভার্সনে ৫০ মেগাবাইট) মেগাবাইট করে অনলাইন স্টোরেজ। এই স্টোরেজের মাধ্যমে ফটো, বিভিন্ন ফাইলপত্র শেয়ার করা যাবে।

বিনোদন
মোরেঞ্জ সুবিধা সংবলিত মোবাইল সেটটি দিয়ে একটি আইপডের চেয়েও বেশি সুবিধা ভোগ করার সুযোগ রয়েছে। বিভিন্ন পডকাস্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রেডিওর মতো দেশি বিদেশি বিভিন্ন অনুষ্ঠান শোনার সুযোগ করে দেবে এটি।

খরচ কেমন, কোথায় কিনবেন?
বাংলাদেশে মোরেঞ্জের একমাত্র পরিবেশক বিডিনিউজটুয়েন্টিফোরডটকম (www.bdnews24.com)|। প্রাথমিক অবস’ায় ১৫ দিনের জন্য বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। এই ট্রায়াল ভার্সনে অনেক সুবিধাই পাওয়া যাবে না এবং ১৫ দিন পরেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

সব ধরনের সুবিধা পাওয়ার জন্য নিতে হবে এর পেইড ভার্সন। পেইড ভার্সনের জন্য প্রতি মাসে দিতে হবে ৫ মার্কিন ডলার করে অথবা এক বছরের জন্য ৫৫ মার্কিন ডলার।

5 Responses to "অফুরান সম্ভাবনার নাম ‘মোরেঞ্জ’"

It’s an interesting thing. Thanx Tonu for this post.
Keep going..

Nice post. If you have any idea about GPS then please share it.

please keep posting on Morange.

Nice Work.

নতুন জিনিস জানলাম, ভালো লাগলো…. আপনাকে ধন্যবাদ তনূ….ভালো থাকবেন।

Leave a Reply

Intro

Hi! This is Tonu, I am an Engineer and an open source thinker, graduated from Dhaka University of Engineering and Technology,Bangladesh. with CSE background. Presently employed in an outsourcing software company in Bangladesh as Software Engineer. I love to work with PHP & AJAX. My fav php framework is CodeIgniter. Also my growing interests are on social networking technology and web security.

My Facebook Profile

M A Hossain Tonu's Facebook Profile

Favorite Quota

Good advice is often confusing, but example is always clear.

Follow Me in Twitter :)

My Linkedbd Profile

My Flickr Album

flame2

flame1

flame

S5001990

More Photos

Blog Stats

  • 1,359 hits

RSS DUET Alumni at alumnibd.org

  • An error has occurred; the feed is probably down. Try again later.

Live Traffic Feed